





চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh- এর যৌথ উদ্যোগে “Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business)” শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ ২৯ জুলাই ২০২৫ তারিখ থেকে CWCCI সেমিনার হলে শুরু হয়েছে। CWCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণে SIYB-এর সংক্ষিপ্ত পরিচিতি, একটি ভালো ব্যবসায়িক ধারণার বৈশিষ্ট্য, ব্যবসায়িক আইডিয়া তৈরির কাঠামোবদ্ধ ও সাধারণ পদ্ধতি, উদ্যোক্তার প্রস্তুতি ও তার মূল্যায়ন, ব্রেইনস্টর্মিং ও কাঠামোবদ্ধ ব্রেইনস্টর্মিং কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নুজহাত নূয়েরী কৃষ্টি এবং মোঃ হাফিজুর রহমান। মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন CWCCI-এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এবং তিনি অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।



