
EASTERN BANK PLC. (EBL Women Banking) ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর মধ্যে সমঝোতা স্মারক সম্প্রতি CWCCI এর কার্যালয়ে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও EASTERN BANK PLC. এর চট্টগ্রাম জোনাল হেড (রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং) মেসবাহ উদ্দিন আহমেদ উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্দেক্তাদের উন্নয়নে অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু মার্কেট ও এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টসহ নানা বিষয়ে কর্মকান্ড পরিচালনা করবেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি, সৈয়দা কামরুন নাহার, চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও সুবর্ণা দে, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান, CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান, ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইম্যান ব্যাংকিং তানজেরী হক, ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ম্যানেজার অব প্রায়োরিটি অ্যান্ড উইম্যান ব্যাংকিং আবদুল্লাহ তাহমিদ রাফি।



