



চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) ও ProGRESS Project, ILO Bangladesh এর যৌথ উদ্যোগে CWCCI সেমিনার হলে আয়োজিত ছয়দিন ব্যাপী Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business) শীর্ষক প্রশিক্ষণের ২য় দিনের কার্যক্রম আজ ২৬ জুন ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের ২য় দিনে ব্যবসায় পরিকল্পনার অংশসমূহ, বাজার বিশ্লেষণ ও মাঠ পর্যায়ের পরিদর্শন, SWOT বিশ্লেষণের মাধ্যমে একটি ব্যবসার Strengths, Weaknesses, Opportunities ও Threats চিহ্নিত করা এবং ব্যবসার জন্য কাঁচামাল ক্রয় করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসাইন ও CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



