




চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর আওতায় One 2 One Advisory Support Service on Supply Chain Management শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান আজ ২৬ জুন ২০২৫ ইং তারিখ রোজ বৃহঃস্পতিবার বিকেল ০৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আগত নারী উদ্যোক্তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে পরামর্শ প্রদান করেন BDS Expert মোঃ হাফিজুর রহমান। এসময় উপস্থিত নারী উদ্যোক্তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (Supply Chain Management – SCM) এর মাধ্যমে একটি পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্তভাবে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত ধাপগুলি দক্ষভাবে পরিকল্পনা, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা সম্পর্কিত One 2 One পরামর্শ সেবা গ্রহন করেন।



