


চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর আওতায় ’’One 2 One Advisory Support Service on Human Resource Management for CMSME’s ’’ শীর্ষক পরামর্শ সেবা প্রদান অনুষ্ঠান আজ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বৃহষ্পতিবার বিকেল ০৩.০০ ঘটিকায় CWCCI কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সেশনে আগত উদ্যোক্তাদের মানবসম্পদ ব্যবস্থাপনার (HR) মৌলিক দায়িত্ব, নীতিমালা ও প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমি এর প্রভাষক ও CWCCI বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিস এ্যাডভাইজরি প্যানেল এর সদস্য শেখ সুমাইয়া তাসনিম ।
এছাড়াও, অংশগ্রহণকারী উদ্যেক্তারা বাংলাদেশ শ্রম আইন, এর গুরুত্বপূর্ণ ধারা এবং সাম্প্রতিক সংশোধনী সংক্রান্ত বিষয়ে বাস্তবভিত্তিক One 2 One পরামর্শ গ্রহণ করেন।



