

”বিভিন্ন সেক্টরের নারী উদ্যেক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া CWCCI এর একটি উল্লেখযোগ্য কার্যক্রম ” চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা আজ ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ চট্টগ্রামের লালখান বাজারস্থ পিটস্টপ রেস্টুরেন্টে CWCCI এর সদস্য রোকেয়া নাসরিন এর উদ্যেগে আয়োজিত ” Beauty Expert & Entrepreneur’s Get Together ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন আমাদের দেশে হাজারো নারী উদ্যোক্তা নানা সামাজিক বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে এসেছে এবং ঘরে বসে বা বাইরে ব্যবসার জগতে নিজেদের জায়গা করে নিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন CWCCI এর পরিচালক বেবি হাসান, চৌধুরী জুবাইরা সাকী জিপসি, প্রাক্তন পরিচালক ও সদস্য সাবিনা কাইয়্যুম ও শামিলা রিমা এবং সদস্য সেতারা রহমান সেতু সহ আরো অনেকে।



