Skip to main content
search

 

 

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) ও ProGRESS Project, ILO Bangladesh এর যৌথ উদ্যোগে CWCCI সেমিনার হলে আয়োজিত ছয়দিন ব্যাপী Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business) শীর্ষক প্রশিক্ষণের ৪র্থ দিনের কার্যক্রম ২৮ আগস্ট ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের ৪র্থ দিনে পণ্য বা সেবার সঠিক খরচ নির্ধারণের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আজকের শেষ সেশনে SIYB বিজনেস মডিউল গেম অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ পরিদর্শন করেন ILO progress project এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার Alexius Chicham। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান এবং ট্রুভেলু এর বিজনেস কনসালন্টেট মোহাম্মদ নাজমুল হুদা। প্রশিক্ষণের দক্ষতা মূল্যায়ন এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা যাচাই করার লক্ষ্যে প্রশিক্ষণ এসেস করছেন SIYB ট্রেনিং প্রোগ্রাম এর মাস্টার ট্রেইনার মোঃ এনামুল হক। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী ছয়দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন|

Leave a Reply


Close Menu