Skip to main content
search

ILO Country of Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথ উদ্যোগে চট্টগ্রামস্থ ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মনজিলের সম্মেলন কক্ষে Formalize Your Business (FYB) For Informal Enterprises শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ এর ২য় দিনের কার্যক্রম আজ ১৯ আগস্ট ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসা আনুষ্ঠানিককরনের জন্য ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়, ব্যবসায়ের সঠিক হিসাব রাখতে এবং লাভ ক্ষতির সঠিক ধারণা পেতে বুককিপিং নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন FYB প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক মোঃ মহিউদ্দিন খান এবং চট্টগ্রাম ফটিকছড়ি পৌরসভা এর পৌর নির্বাহী কর্মকর্তা, বিপ্লব চন্দ্র মুহুরী ও আয়কর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

Leave a Reply


Close Menu