Skip to main content
search

ILO Country of Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথ উদ্যোগে চট্টগ্রামস্থ ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মনজিলের সম্মেলন কক্ষে আজ ১৮ আগষ্ট ২০২৫ ইং তারিখ হতে Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে জীবনযাত্রা নারী-পুরুষ উভয়ের জন্য কঠিন। সেক্ষেত্রে নারীর সামাজিক অবসথান অনুযায়ী নারীরা অনেক এগিয়ে যাচ্ছে। উপস্থিত প্রশিক্ষণার্থীরা যেন এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত ধারনা তাদের নিজ নিজ ব্যবসা পরিসরে কাজে লাগান। উপস্থিত বিশেষ অতিথি মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এরফানুল হক ভান্ডারীর বক্তব্যে বলেন, ভবিষ্যতে CWCCI -এর সঙ্গে যৌথভাবে আরও ব্যবসা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আগ্রহ রয়েছে আমাদের। অনুষ্ঠানের সভাপতি CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট CWCCI ILO ProGRESS Project এর উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির কো- চেয়ারপারসন জনাব লুৎমিলা ফরিদ বলেন সঠিক মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি সম্ভব। অন্যথায়, এটি একটি জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কাঠামোগত পদ্ধতিতে ব্যবসা করার জন্য এই প্রশিক্ষণ টি খুবই কার্যকরী। নারীদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে হলে কাঠামোগত পদ্ধতিতে তে ব্যবসা করতে জানতে হবে। আজকের উপস্থিত প্রশিক্ষণার্থী অন্যদের অনুপ্রেরণা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি মাইজভান্ডার দরবার শরীফ ,গাউসিয়া আহমদিয়া মনজিল এর নায়েব সাজ্জাদা নাসিন, সম্মানিত অতিথি মাইজমান্ডারি ফাউন্ডেশনের সদস্য জনাব মিসবাহুল আলম ভুইয়া, CWCCI এর পরিচালক বেবি হাসান, চৌধুরী জুবাইরা সাকী জিপসি এবং সদস্য সেতারা রহমান সেতু। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক মোঃ মহিউদ্দিন খান ব্যবসা আনুষ্ঠানিককরণ কী, এর প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply


Close Menu