




চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh- এর যৌথ উদ্যোগে “Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business)” শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণের ৩য় দিনের কার্যক্রম আজ ৩১ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের ৩য় দিনে বাজার বিশ্লেষণ এবং মাঠ পরিদর্শন, কর্মী সংগঠন এবং ব্যবস্থাপনা ও বিপণন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নুজহাত নূয়েরী কৃষ্টি এবং মোঃ হাফিজুর রহমান। মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।


