Skip to main content
search

gET112gET112gET113gET114

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় CWCCI সেমিনার হলে আয়োজিত ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের চতুর্থ দিনের কার্যক্রম আজ ২৫ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসায় সফলতা: উদ্যোক্তার নেতৃত্ব গুণ, ব্যবসায় লক্ষ্য সুনির্দিষ্টকরণ, সময় এবং দায়িত্ব ব্যবস্থাপনা, ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি নিরসন, সিদ্ধান্ত গ্রহণ এবং সমঝোতা নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন Get Ahead প্রশিক্ষক এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক মো.আব্দুস সালাম সরদার, সহকারী প্রশিক্ষক মাকসুদা ইয়াসমিন এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

Leave a Reply


Close Menu