

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় CWCCI সেমিনার হলে আয়োজিত ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম আজ ২৩ জুলাই ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসায় ধারণা, ব্যবসায় বিপণনের ভূমিকা, বিপণন মিশ্রণ গেইম, পণ্য বিক্রয় কৌশল, ক্ষুদ্র বাজার নিয়ে সমীক্ষা, পণ্য এবং পরিষেবা ও উদ্যোক্তার প্রস্তুতি, ব্যবসা সম্প্রসারণ ও বহুমুখীকরণের স্ক্যাম্পার মডেল নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন Get Ahead প্রশিক্ষক এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক মো.আব্দুস সালাম সরদার এবং সহকারী প্রশিক্ষক মাকসুদা ইয়াসমিন।



