


ILO Country Office for Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথ উদ্যোগে CWCCI সেমিনার হলে আয়োজিত তিনদিন ব্যাপী Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক প্রশিক্ষণের ৩য় দিনের কার্যক্রম ২৪ মে ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত খুঁটিনাটি বিষয় এবং BSTI এর সার্টিফিকেশন নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম BSTI এর সহকারী পরিচালক ফারহানা জাহান পারুল। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



