





ILO Country Office for Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথউদ্যোগে CWCCI সেমিনার হলে আজ ২২ মে ২০২৫ ইং তারিখ হতে Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যবসা আনুষ্ঠানিককরনের জন্য ট্রেড লাইসেন্স, ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন SME Foundation এর মহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা (লাইসেন্স) মুহাম্মদ ইয়াছিন এবং আয়কর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন International Labour Oraganization (ILO), Bangladesh এর ন্যাশনাল প্রোজেক্ট অফিসার রুমান ইশতিয়াক রাফিন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



