Skip to main content
search

ProGRESS Project এর মাধ্যমে ILO Bangladesh
দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে।
-মো. মুসফিকুর রহমান
চেয়ারপার্সন, এসএমই ফাউন্ডেশন

ProGRESS Project এর মাধ্যমে ILO Bangladesh দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও ProGRESS Project, ILO Bangladesh এর যৌথ উদ্যোগে ০৬ দিনব্যাপী ট্রেনিং অব এন্টারপ্রিনিয়ার্স (TOE) শীর্ষক প্রশিক্ষণ কোর্সে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন মো. মুসফিকুর রহমান একথা বলেন।
২৫ আগষ্ট ২০২৫ তারিখ সোমবার CWCCI এর কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের সামগ্রীক অর্থনৈতিক বিকাশে এসএমই খাতের উন্নয়নের বিকল্প নাই। এসএমই ফাউন্ডেশন এই খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। CWCCI এর অব্যহত কর্মকান্ডের প্রশংসা করে তিনি দেশের অন্যন্য উইম্যান চেম্বারগুলোকে CWCCI এর কর্মকান্ড অনুস্বরণের পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এসএমই ফাউন্ডেশন CWCCI এর সাথে যৌথভাবে চট্টগ্রাম অঞ্চলে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের এই সহযোগিতা অব্যহত থাকবে। সভাপতির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, নারীরা এক সময় ঘরোয়া পণ্য নিয়ে অপরিকল্পিতভাবে ব্যবসা পরিচালনা করতেন। প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে তারা নিজেদেরকে পরিকল্পিত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উপযুক্ত করে গড়ে তুলতে পারছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, CWCCI এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি CWCCI কার্যালয়ে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় স্থাপিত বিজনেস ইনকিউবেশন পরিদর্শণ করেন।

Leave a Reply


Close Menu