Skip to main content
search

ILO Country office for Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথ উদ্যোগে Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স আজ ২১ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘকিটায় হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত প্রধান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ. এস. এম. হারুনর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ব্যবসা আনুষ্ঠানিককরণ মানে শুধু লাইসেন্স নেওয়া নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের ভিত্তি। সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা পেতে হলে আনুষ্ঠানিক কাঠামোর অংশ হওয়া বাধ্যতামূলক। সম্মানিত অতিথি হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস. এম. ফয়সাল বক্তব্যে বলেন , কৃষিভিত্তিক পণ্য বা সেবা যারা দেন, তাদের জন্য ব্যবসার আনুষ্ঠানিকতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের দিকেও মনোযোগ দেওয়া দরকার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন CWCCI এর পরিচালক রেহনুমা মরিয়ম তুলি। স্বাগত বক্তব্যে CWCCI এর পরিচালক চৌধুরী জুবাইরা সাকী জিপসী বলেন, প্রশিক্ষনের বিষয়বস্তু আমাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ন্। প্রশিক্ষণ শেষে আমরা আমাদের ব্যবসায়ে তা কাজে লাগাবো। তাহলে প্রশিক্ষণটি আমাদের কাজে লাগবে। সভাপতির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, CWCCI সবসময় নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনানুষ্ঠানিক খাতের নারী উদ্যোক্তাদের একটি আনুষ্ঠানিক মজবুত ভিত্তি গড়ে তুলতে সহায়তা করতে চাই। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ILO Bangladesh এর ঢাকা অফিস থেকে সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহমুদুল খান। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র এম অ্যান্ড ই অফিসার মোক্তার হোসেন। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক মোঃ মহিউদ্দিন খান ব্যবসা আনুষ্ঠানিককরণ কী, এর প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply


Close Menu