
incubtion1

incubtion2

incubtion3

incubtion4
চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI)-এর উদ্যোগে এবং SME Foundation -এর সহযোগিতায় স্থাপিত CWCCI Business Incubation Center(CWCCI-BIC)-এর আজ বিকাল ৩ ঘটিকায় ÒIncubating EntrepreneursÓ ওরিয়েন্টেশন প্রোগ্রামে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এ কথা বলেন ।
তিনি আরো বলেন, CWCCI সর্বদা নতুন উদ্যোক্তাদের পাশে আছে এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাবে।”
অনুষ্ঠানের শুরুতে CWCCI -এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান সদস্য আইভি হাসান স্বাগত বক্তব্যে বলেন, যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য এই প্লাটফর্ম দারুণ সুযোগ।” CWCCI পরিচালক ও ইনকিউবেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ আমিনা শাহিন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন “এই ইনকিউবেশন এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসা শুরুর প্রাথমিক ধাপ থেকে শুরুর করে বাস্তব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল জানতে পারবেন”। নারী উদ্যোক্তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে প্রতিকূল পরিবেশ কাটিয়ে সৃজনশীল চিন্তাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে CWCCI Business Incubation Center নিয়ে প্রেজেন্টেশান করেন CWCCI এর পরিচালক, CWCCI ProGRESS Project, ILO Bangladesh- এর উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি এবং বিশেষজ্ঞ প্রশিক্ষক হাফিজুর রহমান। প্রেজেন্টেশান শেষে উপস্থিত উদ্যোক্তরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন CWCCI পরিচালক নুর আক্তার জাহান ও CMSME Development কমিটির ডাইরেক্টর ইন-চার্জ চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পরিচালক রেহনুমা মরিয়ম তুলি, পরিচালক সূবর্ণা দে এবং CWCCI -এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান সহ CWCCI -এর সদস্যবৃন্দ।



