Skip to main content
search

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে SME Foundation Bangladesh এর সহযোগিতায় জুট প্রোডাক্টস প্রডাকশন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ৪ঠা আগস্ট ২০২৫ ইং তারিখে CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI)এর প্রেসিডেন্ট ও এস এম ই ফাউন্ডেশনের পরিচালক আবিদা মোস্তফা জুট প্রোডাক্ট প্রোডাকশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন  একসময় বাংলাদেশের প্রধাণ অর্থকরী ফসল ছিল পাট যা দেশের বৈদেশিক মুদ্রার যোগান দিত। বর্তমানে এই পণ্য প্রায় হারিয়ে গেছে। পাটের বহুমুখী ব্যবহারের মাধ্যমে আমাদেরকে পণ্যের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন প্রশিক্ষণের মাধ্যমে আমরা পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে পারব। CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ তার বক্তব্যে বলেন বিদেশের বাজারে এখনো আমাদের পাট পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। সঠিক ভাবে সুযোগ কাজে লাগাতে পারলে তৈরী পোষাকের পরে আমাদের রপ্তানি আয়ের উৎস হতে পারে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন CWCCI এর পরিচালক সুবর্না শিশির।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন CWCCI এর সদস্য ও প্রশিক্ষক শাহীনা আক্তার।  প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন তানজিনা ইসলাম, ফাহমিদা খানম, মোঃ রিয়াজুদ্দিন,  নিষান তালুকদার, শাহানা ফেরদৌস ডালিয়া, শিরিন সায়রা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ সমন্বিত ভাবে প্রশিক্ষনার্থিদের মাঝে সনদ বিতরণ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক আয়শা ফারাহ চৌধুরী ও সি ই ও জি এ রায়হান ও প্রশিক্ষক আব্দুল গণি মিয়া।

Leave a Reply


Close Menu