

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং Progress Project, ILO Bangladesh- এর যৌথ উদ্যোগে “Training of Entrepreneurs (ToE) on SYB (Start Your Business)” শীর্ষক ছয়দিন ব্যাপী প্রশিক্ষণের ৫ম দিনের কার্যক্রম আজ ২ আগস্ট ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের ৫ম দিনে আর্থিক পরিকল্পনা, আর্থিক পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রারম্ভিক মুলধন, প্রারম্ভিক মূলধনের উৎস, SIYB বিজনেস গেম মডিউল-২ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নুজহাত নূয়েরী কৃষ্টি এবং মোঃ হাফিজুর রহমান। মোট ২৫ জন উদীয়মান উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।



