


চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর ১০ম পরিচালনা পর্ষদের ৭ম সভা CWCCI এর বোর্ডরুমে আজ ৮ জুলাই ২০২৫ ইং তারিখ বিকেল ০৫:০০ ঘটিকায় CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় 15th International Women’s SME Expo Bangladesh-2025, FBCCI নির্বাচন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সমূহের সদস্য ফি এবং নবায়ন ফি সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ, ILO ProGRESS Project, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, CWCCI এর সাব-কমিটি সমূহের কর্মকান্ডের অগ্রগতি, CWCCI Business Incubation Center নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন CWCCI এর পরিচালক আকলিমা আক্তার আখি। সভায় CWCCI এর সদস্য জিনাত আজম এবং ADB SPCSSECP প্রকল্পের কনসালটেন্ট ও SIYB Foundation, Bangladesh এর প্রাক্তন CEO ও বেসরকারী উন্নয়ন খাতের বিশেষজ্ঞ জনাব ফেরদৌস আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভায় SME ফাউন্ডেশন এর পরিচালক মনোনীত হওয়ায় উপস্থিত CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকবৃন্দ প্রেসিডেন্ট আবিদা মোস্তফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির কো-চেয়াপার্সন লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট, CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির এডভাইজার ও ডমিস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নিশাত ইমরান, ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির সদস্য সীমা খাতুন, ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ সুলতানা নূরজাহান রোজী, পরিচালক ও ফাইন্যান্স এন্ড বাজেট কমিটির ডাইরেক্টর ইন-চার্জ জেসমিন আক্তার, পরিচালক বেবী হাসান, পরিচালক, CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি, পরিচালক ও পাবলিকেশন কমিটির ডাইরেক্টর ইন-চার্জ আমেনা শাহীন, পরিচালক ও ইয়ং এন্ট্রপ্রিনরস এন্ড ইয়থ লিডারশিপ ডেভেলপমেন্ট কমিটির ডাইরেক্টর ইন-চার্জ সারিস্ত বিন্তে নূর, পরিচালক ও সিএমএসএমই ডেভেলপমেন্ট কমিটির ডাইরেক্টর ইন-চার্জ চৌধুরী জুবাইরা সাকী জিপসী, পরিচালক সূবর্ণা দে এবং CWCCI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জি. এ. রায়হান।



