



চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে EASTERN BANK PLC. (EBL Women Banking) এর সহযোগিতায় আজ ১৮ জুন ২০২৫ ইং তারিখ CWCCI কার্যালয়ে Business Model Canvas (BMC) শীর্ষক চারদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণে উদ্যোক্তা ও স্টার্টআপের (নতুন ও উদ্ভাবনী ব্যবসার) ধারণা, স্বল্প পরিসরে লাভজনক ব্যবসা, Business Model Canvas (BMC)-এর পরিচিতি এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ঢাকা এর হেড অব ট্রেনিং জোহা জামিলুর রহমান এবং আইটি সলিউশন ৩৬৫ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান। উল্লেখ্য যে, ২০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



