Skip to main content
search

certificate1certificate7certificate11certificate10certificate9certificate2certificate12certificate5certificate6certificate3

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় CWCCI সেমিনার হলে আয়োজিত ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান আজ ৪ জুন ২০২৫ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন CWCCI এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস এবং CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির কো-চেয়াপার্সন প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। এছাড়াও সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন ডা: মুনাল মাহবুব, CWCCI এর পরিচালক ও CWCCI ProGRESS Project, ILO Bangladesh এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ট্রেইনিং, সেমিনার এবং ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর-ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি ও Get Ahead প্রশিক্ষক জোহা জামিলুর রহমান। অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।

Leave a Reply


Close Menu