Skip to main content
search

GA345GA346GA341GA344GA343

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় CWCCI সেমিনার হলে আয়োজিত ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণের চতুর্থ দিনের কার্যক্রম আজ ৩ জুন ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যবসায় নেতৃত্বের গুণাবলি, ব্যবসায় লক্ষ্য সুনির্দিষ্টকরণ (SMART), ব্যবসায় ও বাড়ির কাজের সময় এবং দায়িত্ব ব্যবস্থাপনা, ব্যবসায় ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি নিরসন, পারিবারিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন Get Ahead প্রশিক্ষক জোহা জামিলুর রহমান এবং মাকসুদা ইয়াসমিন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

Leave a Reply


Close Menu