








চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এর উদ্যোগে এবং ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগিতায় ৫ দিন ব্যাপী Gender And Entrepreneurship Together (Get Ahead) শীর্ষক আবাসিক প্রশিক্ষণ আজ ৩১ মে ২০২৫ ইং তারিখ হতে CWCCI সেমিনার হলে শুরু হয়েছে। প্রশিক্ষণে Get Ahead প্রশিক্ষণ সম্পর্কে ধারণা, নারী-পুরুষের বৈশিষ্ট্য, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সম্মুখীন সমস্যাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে রয়েছেন Get Ahead প্রশিক্ষক জোহা জামিলুর রহমান এবং মাকসুদা ইয়াসমিন। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



