

ILO Country of Bangladesh ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মনজিলের সম্মেলন কক্ষে Formalize Your Business (FYB) for Informal Enterprises শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের ৩য় দিনের কার্যক্রম আজ ২০ আগস্ট ২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়, উদ্যোক্তাদের পণ্যের মান নিয়ন্ত্রণ, BSTI সার্টিফিকেশন প্রক্রিয়া, শ্রম বিধিমালা ও মর্যাদাপূর্ণ কাজ নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে রয়েছেন FYB প্রশিক্ষক মোঃ মহিউদ্দিন খান। উল্লেখ্য যে, ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।



