






ব্যবসায়িক পলিসি গ্যাপ ও সমন্বয়হীনতার কারণে আমাদের দেশে ব্যবসা পরিচালনা করা অনেক কঠিন হয়ে যায়। -আবিদা মোস্তফা
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে ProGRESS Project, ILO Bangladesh এর সহযোগীতায় Stackholder Workshop On Identifying Issues Pertaining to Lack Of Policy Implementation, Transparency in Business, and Social and Structural Challenges শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই সকল গ্যাপ গুলো কমিয়ে আনতে পারলে আমাদের উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা সহজ হবে। সম্মানিত অতিথির বক্তব্যে বিএসটিআই (চট্টগ্রাম) এর ডেপুটি ডিরেক্টর (সিএম) ইঞ্জিনিয়ার খালিদ রেজা চৌধুরী বলেন, আমরা নারী উদ্যোক্তাদের পাশে সব সময় আছি। নারী উদ্যোক্তারা সরাসরি অফিসে আসলে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে।
সম্মানিত অতিথি মো: সাইফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার তার বক্তব্যে বলেন, CWCCI এর এই ধরনের ওয়ার্কশপ আসলেই প্রশংসনীয়। কারণ গ্রুপ ডিসকাশনে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে। তিনি সবাইকে রাষ্টীয় নিয়ম অনুযায়ী ট্যাক্স প্রদানের আহবায়ন জানান।
বাংলাদশে কৃষি গবেষণা ইনস্টটিউিট এর মূখ্য বৈজ্ঞানিক র্কমর্কতা ড. এস. এম. ফয়সাল তার বক্তব্যে বলেন প্রকৃতির কাছাকাছি এসে ব্যবসা করলে পরিবেশ, স্বাস্থ্য এবং মন ভালো রেখে ব্যবসায়ীক মুনাফা অর্জন সম্ভব। এছাড়া তিনি CWCCI এর সাথে নারী উদ্যোক্তাদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে CWCCI এর পরিচালক, CWCCI ProGRESS Project, ILO Bangladesh- এর ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং CWCCI ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি স্বাগত বক্তব্যে বলেন, আজকের এই আলোচনা খুবই গুরুত্বপূর্ন ও সময় উপযোগী। কারণ নারী উদ্যোক্তাদের ব্যবসায় জার্নিটা সহজতর করার জন্য স্টেকহোল্ডারদের সাথে বিভিন্ন ক্ষেত্রে পলিসি গ্যাপ গুলো কমিয়ে আনা প্রয়োজন।
CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য এবং ট্রেইনিং ও ওয়ার্কশপ কমিটির চেয়ারম্যান আইভি হাসান তার বক্তব্যে বলেন উপস্থিত সংশ্লিষ্ট সরকারী সেক্টর গুলোতে নারী উদ্যোক্তাদের বিভিন্ন ব্যবসায়ীক জটিলতায় সরকারী নিয়মাবলী আরো শিথীল করা প্রয়োজন।
CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা.মুনাল মাহবুব বলেন, নারী উদ্যোক্তাদের আগ্রহ ও মনোবল আন্তজার্তিক পর্য়ায়ে এগিয়ে যেতে সাহায্য করবে। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সেশন পরিচালনা করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর হেড অব ট্রেনিং জোহা জামিলুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন CWCCI এর সদস্যবৃন্দ ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



