

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh-এর যৌথ উদ্যোগে আয়োজিত ছয় দিন ব্যাপী “Training of Entrepreneurs (ToE) on Start Your Business (SYB)” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান আজ ৩রা আগস্ট ২০২৫ ইং তারিখে CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন। সভাপতির বক্তব্যে আবিদা মোস্তফা বলেন, “প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ব্যাবসা পরিচালনায় কাজে লাগাতে হবে। CWCCI ভবিষ্যৎ উদ্যোক্তাদের যে কোন প্রয়োজনে সহযোগীতা প্রদান করবে।” অনুষ্ঠানে CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড.মুনাল মাহবুব তার বক্তব্যে উদ্যোক্তাদের সফল হতে যে কোন কাজে ধারাবাহিকতার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নুজহাত নূয়েরী কৃষ্টি ও হাফিজুর রহমান। এছাড়াও প্রষিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ ও সিইও জি.এ.রায়হান।



