Skip to main content
search
jute 1

jute 2

 

সোনালী আঁশের সোনালী অতীত ফিরিয়ে আনতে আমাদের নতুন ভাবে কাজ করতে হবে।পাটের বহুমুখী ব্যবহার করতে নানান প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং অর্জিত প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট আবিদা মোস্তফা আজ ৩১ জুলাই ২০২৫ ইং CWCCI  এর উদ্যোগে এবং এস এম ই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত জুট প্রোডাক্টস প্রোডাকশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি আরও বলেন বিদেশের বাজারে আমাদের পাট পণ্যের বিপুল চাহিদা আছে।মানসম্পন্ন পাট পণ্য উৎপাদন করতে পারলে বিদেশের বাজারে রপ্তানির বিপুল সুযোগ রয়েছে। CWCCI এর ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ কমিটির চেয়ারপার্সন ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান তার বক্তব্যে সবাইকে স্বাগত জানান এবং সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে কাজে লাগানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CWCCI এর প্রধাণ নির্বাহী কর্মকর্তা জি এ রায়হান। উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে রয়েছেন CWCCI এর সদস্য ও প্রশিক্ষক শাহীনা আক্তার এবং পাট ও চামড়া জাতীয় পণ্যের প্রশিক্ষক মো.আব্দুল গণি। উল্লেখ্য যে, ৩০ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।

Leave a Reply


Close Menu