সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (Supply Chain Management – SCM) এর মাধ্যমে একটি পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্তভাবে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সমস্ত ধাপগুলি দক্ষভাবে পরিকল্পনা, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা হয়। নারী উদ্যোক্তাদের এই বিষয়ে যথাযথ ধারণা প্রদান ও বাস্তব পরামর্শ দেওয়ার লক্ষ্যে “One 2 One Advisory Support Service on Supply Chain Management” শীর্ষক সেশনের আয়োজন করা হয়েছে।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ধাপগুলো হলো:
- প্রস্তুতকারক (Supplier): কাঁচামাল সরবরাহ।
- উৎপাদন (Manufacturing): কাঁচামাল দিয়ে পণ্য তৈরি।
- গুদামজাত (Warehousing): তৈরি পণ্য সংরক্ষণ।
- বিতরণ (Distribution): পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ।
- গ্রাহক (Customer): চূড়ান্ত ভোক্তা পণ্যটি কিনে ব্যবহার।
এই সেশনে আপনি যা জানতে পারবেন:
🔹 কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত পণ্যের সম্পূর্ণ ধাপ
🔹 পরিকল্পনা, ক্রয়, উৎপাদন, গুদামজাতকরণ ও বিতরণ প্রক্রিয়ার সঠিক বাস্তবায়ন কৌশল
🔹 কীভাবে কার্যকর সাপ্লাই চেইন ব্যবস্থাপনার মাধ্যমে খরচ কমিয়ে লাভ বৃদ্ধি করা যায়
🔹 গ্রাহক সন্তুষ্টি ও বাজার প্রতিযোগিতায় টিকে থাকার কার্যকর কৌশল
তারিখ: ২২ জুন, ২০২৫ সময়: বিকেল ৩:০০ স্থান: CWCCI কার্যালয়, চট্টগ্রাম
ওয়ান টু ওয়ান সেশনে অংশগ্রহণে আগ্রহীরা নিচে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে নিবন্ধন নিশ্চিত করুন।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৫, রাত ১২:০০ (সর্বোচ্চ ২০ জনকে সুযোগ দেওয়া হবে)




