Skip to main content
search

“ব্যবসায়িক নেটওয়ার্ক যত বাড়বে, ব্যবসা তত সম্প্রসারিত হবে।”
ডা. মুনাল মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, CWCCI এবং
চেয়ারপার্সন, ProGRESS Project, ILO Bangladesh ও CWCCI ব্যবস্থাপনা কমিটি।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (CWCCI) এবং ProGRESS Project, ILO Bangladesh-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৬ দিনব্যাপী ” “Training of Entrepreneurs (ToE) on Start Your Business (SYB)” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ ৩০ আগষ্ট ২০২৫ তারিখ শনিবার CWCCI সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে CWCCI-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ProGRESS Project ILO Bangladesh ও CWCCI ব্যবস্থাপনা কমিটির চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব বলেন,
“ব্যবসায়িক নেটওয়ার্ক যত বাড়বে, ব্যবসা তত সম্প্রসারিত হবে।”তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে সময়োপযোগী এবং ক্রেতার চাহিদানির্ভর পণ্য ও সেবা প্রদান করতে হবে। একইসঙ্গে প্রতিটি উদ্যোক্তার নিজস্ব সৃজনশীলতাও বজায় রাখতে হবে। এছাড়া CWCCI এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে নারী উদ্যোক্তারা সহজেই ব্যবসায়িক মার্কেট লিংকেজ গড়ে তুলতে পারেন।
সম্মানিত অতিথির বক্তব্যে প্রাইভেট সেক্টর ডেভলাপমেন্ট স্পেশালিস্ট ও প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার এনামুল হক বলেন, “এই প্রশিক্ষণটি সঠিকভাবে কাজে লাগাতে পারলে উদ্যোক্তারা শুধু নিজেদের ব্যবসার উন্নয়নেই সফল হবেন না, বরং অন্যদের কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখতে পারবেন।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে CWCCI এর পরিচালক ও ProGRESS Project, ILO Bangladesh ও CWCCI  ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ট্রেনিং, সেমিনার ও ওয়ার্কশপ কমিটির ডাইরেক্টর ইন-চার্জ নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, “একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে হলে সঠিক পরিকল্পনা অপরিহার্য। আমি আশা করছি, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন যে কীভাবে একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা যায়।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষক আইভি হাসান এবং প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ILO Advisory Support Service এর BDS Expert ও ট্রেইনার মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝ থেকে প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করেন জুবিয়ারা আকতার, মরিয়ম আকতার , মেহফুজ ই হাসান পিহা ও চাঁদপুর থেকে আগত উম্মে কুলসুম শান্তা, এবং রাঙ্গামাটি থেকে ময়েচিং মারমা।

Leave a Reply


Close Menu