Skip to main content
search

“নারীরা শুধু নিজেদের স্বাবলম্বী করছেন না, বরং কর্মসংস্থান তৈরি করে সমাজ ও দেশের অর্থনীতিতেও গুরত্বপূর্ণ অবদান রাখছেন” চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা গতকাল ৮ আগস্ট ২০২৫ চট্টগ্রামের জামালখানে নারী উদ্যোক্তা সাবরিনা Rituals Syle in Your Dreams শোরুম টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন,এই নতুন শোরুমের উদ্বোধন, যা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি স্বপ্নের বাস্তব রূপ। এই শো রুমটি নারী উদ্যোক্তার প্রচেষ্টা, সাহস, পরিশ্রম এবং স্বপ্নের ফসল। নারী মানেই শুধু ঘরেই সীমাবদ্ধ একজন মানুষ নয়, বরং নারী মানেই শক্তি, সৃজনশীলতা, নেতৃত্ব এবং সম্ভাবনা।” তিনি করোনাকালের প্রসঙ্গ টেনে বলেন,”করোনা হয়তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু এটি আমাদের নতুন পথ খুলে দিয়েছে। এখন আমাদের দেশে হাজারো নারী উদ্যোক্তা ঘরে বসে বা বাইরে ব্যবসার জগতে নিজেদের জায়গা করে নিয়েছে। তাঁরা শুধু নিজেদের স্বাবলম্বী করছেন না, বরং কর্মসংস্থান তৈরি করে সমাজ ও দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছেন। এই পথটা সহজ ছিল না। নানা সামাজিক বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেই তাঁরা এগিয়ে এসেছেন। আজকের এই উদ্বোধন, সেই সংগ্রামের সফলতা ও আত্মবিশ্বাসের প্রতীক। আমরা চাই, এই একজনের অগ্রযাত্রা থেকে আরও অনেক নারী অনুপ্রাণিত হোন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ বলেন,”নিজস্ব ডিজাইনের মাধ্যমে কিছু একটা করতে পারা এটা একধরনের ব্যতিক্রমী সাহসিকতা”। Rituals এর পোশাকগুলোর মান, ডিজাইন সত্যিই চমৎকার, আর দামও সুলভ মূল্যের মধ্যে। সবচেয়ে প্রশংসনীয় দিক হলো, একই ছাদের নিচে বেবি জোন থেকে শুরু করে নারী-পুরষ সবার প্রয়োজনের কথা চিন্তা করে পণ্যের একটি ভারসাম্যপূর্ণ সমন্বয় রাখা হয়েছে। এটি শুধু ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বিষয় নয়, বরং একজন উদ্যোক্তার সুদূর মানসিকতা ও ক্রেতাদের প্রতি আন্তরিক চিন্তার ফসল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন BGMEA এর পরিচালক এস এম আবু তৈয়ব,রিপাবলিক অব সাউথ আফ্রিকা, অনারারি কনসুলেট সোলেমান আলম শেখ, CWCCI এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান।

Leave a Reply


Close Menu